মিরপুরের পূরবী মার্কেটে আগুন।
নিজেস্ব প্রতিবেদক:
শুক্রবার (৫ জুন) সকাল ৯টা ১৮ মিনিটে মিরপুরের পূরবী সুপার মার্কেটের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, আগুন নেভানোর কাজ চলছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাফি আল ফারুক জানান, নিচতলায় আগুন লেগেছে, তবে ঠিক কোন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানানো হবে।
মতামত দিন