জাতীয়
ছবি: সংগৃহীত

শাহরিয়ার সাম্যের জানাজা ঢাবির কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের জানাজা আজ (বুধবার, ১৪ মে) জোহরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সবাইকে জানাজায় অংশগ্রহণের অনুরোধ জানানো হচ্ছে।

সাম্য হত্যার নিন্দা ও বিচার দাবি করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি লেখেন, “সে আর কোনো কনসার্টে যাবে না, গানের তালে নাচবে না, স্বপ্ন দেখবে না আর নিজের ভবিষ্যৎ নিয়ে। এটা শুধু একজন মানুষের হত্যা ছিল না, এটা ছিল হাজারো স্বপ্নের মৃত্যু। আমরা আমাদের ছেলে সাম্যের জন্য বিচার চাই। আমাদের সন্তান হত্যার বিচার চাই। জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে।”

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। একই ঘটনায় আহত হন তার সঙ্গে থাকা একই বর্ষের শিক্ষার্থী বায়েজিদ ও রাফি।

মতামত দিন