চট্টগ্রাম বোর্ডে এসএসসি বাংলা দ্বিতীয়পত্র প্রশ্নে একাধিক ভুল, উদ্বেগ শিক্ষার্থীদের।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার বহুনির্বাচনী অংশে ছিল একাধিক প্রশ্নগত ত্রুটি। খ সেটের প্রশ্নপত্রে ১১ নম্বর ক্রমিকটি ছিল দুবার, অথচ ২৬ নম্বর অনুপস্থিত ছিল।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৩ মে) অনুষ্ঠিত পরীক্ষায়। বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় ২১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নের এমন ভুলে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
তাদের অভিযোগ, বহুনির্বাচনী উত্তরপত্র হাতে নয়, স্বয়ংক্রিয় মেশিনে মূল্যায়ন হয়। তাই ক্রমিকসংক্রান্ত এই ভুল শিক্ষার্থীদের প্রকৃত ফলাফলে প্রভাব ফেলতে পারে।
তবে বিষয়টি অস্বীকার করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী।তিনি বলেন, “প্রশ্নপত্রটি অন্য বোর্ড থেকে নেওয়া হয়েছে।ভুল যেভাবেই হোক, কাউকে বঞ্চিত করা হবে না।সবাইকেই নম্বর দেওয়া হবে।”

মতামত দিন