জাতীয়
ছবি: সংগৃহীত

বান্দরবানে রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পাওয়ার বিরুদ্ধে পুলিশের কঠোর বার্তা।

নিজেস্ব প্রতিবেদক:

বান্দরবান জেলা পুলিশ ঘোষণা করেছে, রাত ১০টার পর রাস্তায় থাকা কিশোরদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। রোববার (৮ মার্চ) রাতে থানচি বাসস্টেশনে পুলিশের সচেতনতা কার্যক্রম চলাকালীন জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান এ বিষয়টি জানান।

তিনি বলেন, কিশোর গ্যাং বলতে সবাইকে ভয় দেখানোর কিছু নেই, কিন্তু কিছু কিশোর নিজের ভবিষ্যৎ এবং দায়িত্ব বোঝে না। লেখাপড়ায় মন না দিলে শিক্ষাজীবনে বড় ক্ষতি হতে পারে। তাই এখন থেকেই নিজের উন্নয়নে মনোনিবেশ করতে হবে।

পুলিশ সুপার সতর্ক করেন, নামাজ শেষে ৩০ মিনিটের জন্য সময় দেওয়া হলেও রাত ১০টার পর রাস্তায় থাকলে সরাসরি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিভাবকদের অনুরোধ করা হয়েছে, সন্তানদের কোথায় যায়, কার সঙ্গে মেশে তা নজরদারি করা এবং সময়মতো বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করতে।

তিনি আরও জানিয়েছেন, যারা কিশোর গ্যাং-এর সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না।

মতামত দিন