ঈদুল ফিতরের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের।
ঈদুল ফিতরের ছুটিতে গ্রাহকের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
সোমবার (৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংকগুলোর এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সার্বক্ষণিক সচল থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে:
-
এটিএম বুথে পর্যাপ্ত নগদ সরবরাহ নিশ্চিত করতে হবে।
-
বুথে কোনো কারিগরি ত্রুটি হলে দ্রুত সমাধান করতে হবে।
-
বুথের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী অবস্থান করবে এবং সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করবেন।
-
পিওএস ও কিউআর কোড সেবা সার্বক্ষণিক সচল রাখতে হবে। জালিয়াতি প্রতিরোধে মার্চেন্ট ও গ্রাহককে সচেতন করা হবে।
-
ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন-পেমেন্ট গেটওয়ে-তে টু-ফ্যাক্টর অথেনটিফিকেশন ব্যবস্থা চালু থাকবে।
-
এমএফএস সেবা-তে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং এজেন্ট পর্যায়ে লেনদেন অব্যাহত রাখতে হবে।
-
ছুটিকালীন যে কোনো লেনদেনের তথ্য এসএমএস এলার্টের মাধ্যমে গ্রাহককে জানানো হবে।
-
সার্বক্ষণিক হেল্পলাইন সেবা প্রদান নিশ্চিত করতে হবে।
নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম অপারেটর-এর ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।
মতামত দিন