জাতীয়
ছবি: সংগৃহীত

ধানমন্ডিতে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদে ডিএনসিসির অভিযান, জব্দ শতাধিক যান।

রাজধানীর সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ মঙ্গলবার (১৩ মে) ধানমন্ডি ২৭ নম্বর মোড় থেকে শুরু করে আসাদ গেট পর্যন্ত চলে এ অভিযান।

অভিযানে শতাধিক অটোরিকশা জব্দ করে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

ঘণ্টাখানেক সময় ধরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রশাসক মোহম্মদ এজাজ।

অভিযান শেষে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে নগরবাসী এই অবৈধ অটোরিকশাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। আজ থেকে আমরা সে কাজ শুরু করলাম।”

তিনি আরও জানান, ধাপে ধাপে পুরো ঢাকার সড়ক থেকে এসব ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা অপসারণ করা হবে। তার জায়গায় সরকার অনুমোদিত অটোরিকশা নামানো হবে, যেগুলো চালাতে চালকদের প্রশিক্ষণ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত লাইসেন্স নিতে হবে।

ডিএনসিসির এই পদক্ষেপ নগর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন