জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানীতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে আগামীকাল।

নিজেস্ব প্রতিবেদক:

আগামীকাল মঙ্গলবার (৯ মার্চ) থেকে দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম ধাপে রাজধানীর কড়াইল বস্তি ও অন্যান্য কয়েকটি এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান নারী সুবিধাভোগীদের হাতে কার্ড তুলে দেবেন। একই দিন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রথম মাসের নগদ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার দুপুর আড়াইটায় মাল্টিপারপাস হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্যক্রমের বিস্তারিত জানাবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিভিন্ন জেলা উদ্বোধনে উপস্থিত থাকবেন।

প্রাথমিকভাবে এই কার্যক্রমের আওতায় ঢাকার কড়াইল, সাততলা, ভাসানটেক, মিরপুর সার্কেল, আলিমিয়ার টেক এবং বাগানবাড়ি এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এছাড়া ১৪টি উপজেলায় নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে মাসে আড়াই হাজার টাকা করে পরিবারভিত্তিক সহায়তা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন