বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো অতিরিক্ত পাঁচ আইজিপিকে।
বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ান, পুলিশ সদর দপ্তরের ওএসডি আবু হাসান মুহম্মদ তারিক, ওএসডি মোহা. আবদুল আলীম মাহমুদ, টিআর মো. মাসুদুর রহমান ভূঞা এবং রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মো. তওফিক মাহবুব চৌধুরী।
সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে তাদের এ সিদ্ধান্তে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং নিয়ম অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন।
মতামত দিন