জাতীয়
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বৈঠকে সোমবার এ সিদ্ধান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

তিনি জানান, মঙ্গলবার থেকে মেডিকেল কলেজগুলোর নিয়মিত পাঠদান ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। ঈদের ছুটি শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ক্লাস ও পরীক্ষা শুরু হবে।

তবে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর চলমান পরীক্ষার বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ নিজ সিদ্ধান্ত নেবে বলেও তিনি উল্লেখ করেন।

মতামত দিন