জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার এমডি আবদুস সালাম ব্যাপারীকে সরিয়ে দিল সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার রোববার (৮ মার্চ) ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুস সালাম ব্যাপারীকে দায়িত্ব থেকে সরিয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুত করা পদত্যাগপত্রে তার স্বাক্ষর গ্রহণ করা হয়েছে।

তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল। এছাড়া অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে দ্রুত নিয়োগের কারণে নিয়োগ প্রক্রিয়াকেও প্রশ্নের চোখে দেখা হচ্ছিল। ওয়াসার তিনটি বড় প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হলেও তাতে তার অসংগত আচরণ ও অনিয়মের অভিযোগ উঠেছে।

২০১৮ সালে তিনি নিজের ও স্ত্রী মাহবুবুন্নেছার নামে কানাডার টরন্টোতে বাড়ি ক্রয় করেন, যা বর্তমানে প্রায় ২০ কোটি টাকার সমমূল্য। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি বৈধ নয় এমন উপায়ে বিদেশে অর্থ পাঠিয়ে নিজের ও পরিবারের নামে স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তোলেন।

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। সমালোচকদের মতে, ওয়াসার গুরুত্বপূর্ণ পদে এমন একজন কর্মকর্তার নিয়োগ নিয়ে যথাযথ প্রশ্ন ওঠা স্বাভাবিক।

মতামত দিন