অন্তর্বর্তী সরকারের চুক্তিভিত্তিক চার রাষ্ট্রদূতকে প্রত্যাহার।
বিদেশে দায়িত্ব পালন করা অন্তর্বর্তী সরকারের কয়েকজন চুক্তিভিত্তিক রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকেও দেশে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো এবং মালদ্বীপে কর্মরত রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, মো. ময়িনুল ইসলাম, এম. মুশফিকুল ফজল (আনসারী) ও মো. নাজমুল ইসলামকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাদের সবাইকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।
এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা আবিদা ইসলামকেও দেশে ফিরিয়ে এনে মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সবাইকে দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় এসে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

মতামত দিন