জাতীয়
ছবি: সংগৃহীত

আপাতত বিদ্যুতের দাম বাড়বে না: জ্বালানি মন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (৮ মার্চ) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের সরকারি কর্মকর্তাদের সতর্ক করেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা নির্ধারিত নয়, তাই মজুদ তেল ও বিদ্যুৎকে যুক্তিসঙ্গতভাবে পরিচালনা করা জরুরি।

মন্ত্রী আরও বলেন, “আজ দুইটি তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছাবে, যা মজুদ বৃদ্ধি করবে। তবে ভবিষ্যতের অনিশ্চয়তার কারণে আপাতত রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ চালাতে হবে।”

তিনি বিদ্যুতের দাম বৃদ্ধির কোনো পরিকল্পনা না থাকার কথাও জানান এবং সতর্ক করেন, অবৈধভাবে তেল মজুদ করে লাভবান হওয়ার চেষ্টা করা উচিত নয়।

টুকু এসময় তারেক রহমানের প্রতিপাদ্য ও আচরণ প্রসঙ্গে বলেন, “তিনি ইতিমধ্যেই মানুষের আস্থা অর্জন করেছেন। আশা করা যায়, ভবিষ্যতে তার নামও দেশের ইতিহাসে জিয়াউর রহমান ও বেগম খালেদার মতো উজ্জ্বলভাবে লেখা হবে।”

মতামত দিন