জাতীয়
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন বেগম খালেদা জিয়াসহ ৬ জন।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

খালেদা জিয়ার পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানে অন্য বছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়।

এ বছরের পুরস্কারপ্রাপ্তরা হলেন—

  • অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার

  • শিক্ষা ও চাকরিক্ষেত্রে অবদানের জন্য মোছা. ববিতা খাতুন

  • সফল জননী হিসেবে নুরবানু কবীর

  • নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামে জয়ী হওয়ার জন্য মোছা. শমলা বেগম

  • সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন

অনুষ্ঠানে জানানো হয়, নিজ নিজ ক্ষেত্রে দৃঢ় মনোবল, সংগ্রাম ও উল্লেখযোগ্য অবদানের জন্য এই নারীদের স্বীকৃতি দেওয়া হয়েছে।

সরকারের এই উদ্যোগ নারীদের সামাজিক, অর্থনৈতিক ও নেতৃত্বের ক্ষেত্রে আরও এগিয়ে আসতে উৎসাহিত করে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে সমাজে নারীর সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরতেও এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মতামত দিন