সাতক্ষীরা সীমান্তে জ্বালানি পাচার রোধে বিজিবির তৎপরতা বৃদ্ধি।
সাতক্ষীরার সীমান্ত এলাকা বিশেষ নজরদারিতে রয়েছে বাংলাদেশ বিজিবি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে ভারত-বাংলাদেশ সীমান্তে জ্বালানি পাচার রোধে টহল কার্যক্রম আরও সক্রিয় করা হয়েছে।
ভোমরা বন্দরের মাধ্যমে ভারতগামী প্রতিটি ট্রাক যাচাই-বাছাই করা হচ্ছে। বিজিবি নিশ্চিত করছে, ভারত থেকে আসা ট্রাক কোনো অতিরিক্ত জ্বালানি বহন করে বাংলাদেশ ছাড়তে না পারে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকা সম্পূর্ণভাবে তদারকিতে রাখা হয়েছে। এছাড়া ফিলিং স্টেশনগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি সরবরাহ করছে কিনা, সেটিও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
মতামত দিন