জাতীয়
ছবি: সংগৃহীত

স্পিকারকে অবিভাবক মেনেই এগিয়ে যাবেন ত্রয়োদশ সংসদের সদস্যরা: তথ্যমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদের নবীন সদস্যদের সংসদীয় কার্যক্রমে প্রস্তুত করতে বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মশালায় কার্যকর সংসদ পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে জানানো হয়, সংসদ সদস্যরা স্পিকারকে অভিভাবক হিসেবে মেনে সংসদীয় কার্যক্রম পরিচালনায় এগিয়ে যাবেন।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালার দ্বিতীয় ও শেষ দিনের অধিবেশনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, সংসদে নতুন যারা যাচ্ছেন তাদের অনেকেই প্রথমবারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন। তাদের মধ্যে যেন অপ্রয়োজনীয় চাপ তৈরি না হয় এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা তৈরি হয়—সেই উদ্দেশ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কার্যকর সংসদ প্রতিষ্ঠাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, সংসদীয় রীতি অনুযায়ী নতুন অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে সংসদে যে নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। নতুন সংসদ সদস্যরা যেন জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারেন, সে লক্ষ্যেই তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ২০৮ জন সদস্য ইতোমধ্যে শপথ নিয়েছেন। তাদের মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো সংসদে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

মতামত দিন