জাতীয়
ছবি: সংগৃহীত

রাজপথে জ্বালানি সংকটের ছাপ, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনার কারণে বিশ্ববাজারে তৈরি হওয়া জ্বালানি সংকটের প্রভাব এখন ঢাকার রাজপথে দেখা যাচ্ছে। ভোক্তারা সরকারের কাছে আরও সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন, যাতে তেল-গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

শুক্রবার (৬ মার্চ) সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেছে। আগের রাতেও এ ধরনের ভিড় লক্ষ্য করা গিয়েছিল।

অনেকে জানিয়েছেন, পাম্পে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাচ্ছে না। অনেক পাম্পে এখন একজন গ্রাহককে দুই লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ডিজেলের মজুত দেশজুড়ে প্রায় ৯–১৪ দিনের, অকটেনের ১৫–২৫ দিনের, পেট্রোলের ১৬ দিনের এবং ফার্নেস অয়েলের ৬০–৭৬ দিনের। পরিস্থিতি সামলাতে সরকার পাম্পে জ্বালানি বরাদ্দ ১০ শতাংশ কমিয়েছে।

ভোক্তারা আশঙ্কা প্রকাশ করছেন, চলমান আন্তর্জাতিক উত্তেজনা যদি দীর্ঘায়িত হয়, তাহলে রাজধানীর তেলসংক্রান্ত পরিস্থিতি আরও সংকটাপন্ন হতে পারে।

মতামত দিন