জাতীয়
ছবি: সংগৃহীত

উত্তরায় বাসায় বিস্ফোরণ একটি, নারী-শিশুসহ ১০ জন দগ্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা এলাকায় কামারপাড়ার একটি বাড়িতে আজ ভোরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ মোট ১০ জন দগ্ধ হন।

তাদের সবাইকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়।

দগ্ধদের মধ্যে দুইটি পরিবারের ছয়জন রয়েছেন, যাদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্যও আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহতদের মধ্যে তিন বছর বয়সী একটি শিশুও রয়েছে।

বার্ন ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, একজনের দেহের বড় অংশ পুড়ে গেছে। বর্তমানে দগ্ধরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

মতামত দিন