জাতীয়
ছবি: সংগৃহীত

স্বাধীনতা পুরস্কার ২০২৬ জাতীয় পর্যায়ে পাচ্ছেন যারা।

নিজেস্ব প্রতিবেদক:

এ বছর জাতীয় পর্যায়ে বিশেষ অবদান ও গৌরবোজ্জ্বল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ২০টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবির প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানান।

পুরস্কারপ্রাপ্ত তালিকায় রয়েছে ১৫ ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠান, যাদের অবদানের ক্ষেত্রে স্বতন্ত্র ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানসমূহ:

  • বেগম খালেদা জিয়া (মরণোত্তর) – স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় বিশেষ অবদান

  • মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) – মুক্তিযুদ্ধ

  • অধ্যাপক ড. জহুরুল করিম – বিজ্ঞান ও প্রযুক্তি

  • ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) – সাহিত্য

  • এ কে এম হানিফ (হানিফ সংকেত) – সংস্কৃতি

  • বশির আহমেদ (মরণোত্তর) – সংস্কৃতি

  • জোবেরা রহমান (লিনু) – ক্রীড়া

  • ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর) – সমাজসেবা ও জনসেবা

  • মো. সাইদুল হক – সমাজসেবা/জনসেবা

  • মাহেরীন চৌধুরী (মরণোত্তর) – সমাজসেবা/জনসেবা

  • অধ্যাপক ড. এম এ রহিম – গবেষণা ও প্রশিক্ষণ

  • অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া – গবেষণা ও প্রশিক্ষণ

  • মোহাম্মদ আবদুল বাকী, পি এইচ ডি – গবেষণা ও প্রশিক্ষণ

  • কাজী ফজলুর রহমান (মরণোত্তর) – জনপ্রশাসন

  • আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) – পরিবেশ সংরক্ষণ

প্রতিষ্ঠানসমূহ:

  • ফৌজদারহাট ক্যাডেট কলেজ – মুক্তিযুদ্ধ

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল – চিকিৎসাবিদ্যা

  • পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) – পল্লী উন্নয়ন

  • এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ – সমাজসেবা/জনসেবা

  • গণস্বাস্থ্য কেন্দ্র – সমাজসেবা/জনসেবা

সরকারি এই স্বীকৃতি দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের প্রশংসা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রদান করা হচ্ছে।

মতামত দিন