জাতীয়
ছবি: সংগৃহীত

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নিজেস্ব প্রতিবেদক:

বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এই আদেশ দেন।

আদেশটি আসে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানি শেষে।

শুনানি উপলক্ষে কপিল কৃষ্ণের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গাজী মোস্তাক ও অ্যাডভোকেট হাসানুল আলম

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা মশিউর রহমান ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। মোট ১৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্রের ফলাফল নিয়ে অভিযোগ ওঠার পর কপিল কৃষ্ণ নির্বাচন কমিশন-সংক্রান্ত দপ্তরে গিয়ে প্রতিকার চেয়েছিলেন।

প্রতিকার না মেলায় তিনি হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে আবেদন করেন এবং আজ আদালত ভোট পুনর্গণনার নির্দেশ দেন। এই পুনর্গণনা প্রক্রিয়া আসনের প্রকৃত ফলাফলের দিকে প্রভাব ফেলতে পারে।

মতামত দিন