জাতীয়
ছবি: সংগৃহীত

৪৮তম বিসিএসের স্থগিত প্রার্থীদের জন্য পিএসসির জরুরি নির্দেশনা।

নিজেস্ব প্রতিবেদক:

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় যেসব প্রার্থীর মনোনয়ন স্থগিত রয়েছে, তাদের প্রয়োজনীয় সনদ জমা দেওয়ার বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, স্থগিত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের বিএমডিসি সনদ জমা দেওয়ার জন্য নির্ধারিত একটি গুগল ফরম পূরণ করতে হবে।

এ ফরম পূরণের সময়সীমা রাখা হয়েছে ৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে https://forms.gle/bneGrkeCets3DLn97 ঠিকানায় থাকা গুগল ফরম পূরণ করা বাধ্যতামূলক।

পিএসসি আরও জানায়, যেসব প্রার্থী ইতোমধ্যে তাদের সনদের হার্ডকপি কমিশনে জমা দিয়েছেন, তাদেরও একইভাবে অনলাইনে গুগল ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর স্থগিত মনোনয়নসংক্রান্ত কোনো আবেদন আর গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ৪৮তম বিসিএস (বিশেষ) এর লিখিত পরীক্ষা গত ১৮ জুলাই অনুষ্ঠিত হয় এবং এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয় ১১ সেপ্টেম্বর। ওই ফলাফলে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

মতামত দিন