জাতীয়
ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ আজ,ব্যবহারিক শুরু হবে ১৫ মে থেকে।

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের লিখিত পরীক্ষা মঙ্গলবার (১৩ মে) শেষ হয়েছে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে। আগামী বৃহস্পতিবার (১৫ মে) শেষ হবে দাখিলের লিখিত অংশ।

ওই দিনই শুরু হবে সাধারণ শিক্ষাবোর্ডের ব্যবহারিক পরীক্ষা, চলবে ২২ মে পর্যন্ত। মাদ্রাসা বোর্ডের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৬ মে, শেষ হবে ২২ মে।

শিক্ষা বোর্ডগুলোর নির্দেশনা অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষার ফলসহ সব নথিপত্র ২৫ মে’র মধ্যে সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে।

এবার তিনটি ধারা মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। এর মধ্যে সাধারণ বোর্ডে ১৪ লাখ ৯০ হাজার ১৪২, মাদ্রাসায় ২ লাখ ৯৪ হাজার ৭২৬ এবং কারিগরিতে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন অংশ নেয়।

সাধারণ বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা বোর্ডে—৩ লাখ ৮১ হাজার ১১৯ জন। এরপর যথাক্রমে দিনাজপুর, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বোর্ড।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সারাদেশে কোচিং সেন্টার বন্ধ রাখা হয়। প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার।

মতামত দিন