প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্বে যুক্ত হলো নতুন মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার রাজনৈতিক উপদেষ্টাদের দায়িত্ব কাঠামোয় পরিবর্তন এনে নতুন করে মন্ত্রণালয়ভিত্তিক দায়িত্ব প্রদান করেছেন। এ বিষয়ে বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও দেওয়া হয়েছে। একইভাবে রুহুল কবির রিজভী শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
মন্ত্রী পদমর্যাদাসম্পন্ন এই দুই উপদেষ্টা পূর্বের দায়িত্ব বহাল রেখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী কার্যক্রমে যুক্ত থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে একই দিনে রুলস অব বিজনেস অনুযায়ী সরকারের আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বিন্যাসের সিদ্ধান্তও কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মতামত দিন