জাতীয়
ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রীদের দফতরে বড় পরিবর্তন, নতুন করে দায়িত্ব বণ্টন।

নিজেস্ব প্রতিবেদক:

মন্ত্রিসভার কয়েকজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রুলস অব বিজনেস অনুযায়ী এ পুনর্বিন্যাস কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রীদের মধ্যে দফতর ভাগ করে নির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। মো. শরীফুল আলম এখন শুধুমাত্র বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। একইভাবে সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিবহন খাতেও আনা হয়েছে পরিবর্তন। হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মো. রাজিব আহসান নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব পেয়েছেন।

এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে গত ২৬ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রীদের দায়িত্ব পৃথক করার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবের ভিত্তিতেই নতুন দায়িত্ব বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে। ফারজানা শারমীন এখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মো. নুরুল হক এবং ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে।

মতামত দিন