জাতীয়
ছবি: সংগৃহীত

আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর জন্য ইউএস বাংলার বিশেষ ফ্লাইট চালু।

নিজেস্ব প্রতিবেদক:

সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিল ইউএস বাংলা এয়ারলাইন্স। দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে, যা দুবাই ও আমেরিকার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

আজ বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ঊড্ডয়ন করবে। একই ফ্লাইট রাত ১২টা ২০ মিনিটে দুবাই থেকে ঢাকার পথে রওনা হবে।

আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে দ্বিতীয় ফ্লাইটটি ঢাকার বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাবে। ফেরতি ফ্লাইটটি রাত ১০টায় ঢাকায় পৌঁছাবে।

ফ্লাইটগুলোর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা প্রবাসী ছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্রুদেরও দেশে ফিরিয়ে আনা হবে।

মতামত দিন