জাতীয়
ছবি: সংগৃহীত

শিক্ষার্থী,প্রতিবন্ধী ও ৬৫ বছরের উর্ধ্বে নাগরিকদের জন্য রেলভাড়া ২৫% কমবে: রেলমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য রেল ও মেট্রোরেলের ভাড়া ২৫ শতাংশ হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী বলেন, এই সুবিধা গ্রহণের জন্য শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি কার্ড এবং প্রতিবন্ধীদের মন্ত্রণালয় প্রদত্ত আইডি কার্ড দেখাতে হবে। তিনি আরও জানিয়েছেন, ঈদের আগে চেষ্টা করা হচ্ছে যাতে এই ভাড়ার ছাড় কার্যকর করা সম্ভব হয়। যদিও সময় সীমিত হওয়ায় তা অল্পটা চ্যালেঞ্জিং, তবে কোরবানির ঈদের আগে এটি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

শেখ রবিউল আলম বলেন, রেলের সার্বিক উন্নয়ন এবং যাত্রীর সেবার মান বৃদ্ধির জন্য বিদ্যমান প্রকল্পগুলোর কাজ আরও ত্বরান্বিত করা হবে। নতুন কিছু প্রকল্পও গ্রহণ করা হচ্ছে, যার ফলে বিদ্যমান সেবার মান আরও শক্তিশালী, জনবান্ধব এবং মানসম্মত হবে।

মন্ত্রী আরও জানান, আসন্ন ঈদে যাত্রীদের মানসম্মত যাত্রা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ ৮৫-৮৬টি লোকোমোটিভ ব্যবহার করার চেষ্টা করছে। এতে ট্রেনের শিডিউল পরিকল্পনা আরও কার্যকর হবে এবং অতিরিক্ত যাত্রী বহনেও কোনো সমস্যা হবে না।

এছাড়া তিনি বলেন, ঈদের সময়ে রাস্তাঘাট ও লঞ্চে যাত্রী চাপ ও যানজট মোকাবিলায় সরকার পর্যাপ্ত উদ্যোগ নিয়েছে, যাতে যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে।

মতামত দিন