পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি।
নিজেস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করেছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম ও ডিআইজি মোস্তাফিজুর রহমানকে বদলি করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশিদকেও নতুন কর্মস্থলে পদায়ন দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থ বিবেচনায় এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।


মতামত দিন