জাতীয়
ছবি: সংগৃহীত

উপনির্বাচনের প্রেক্ষাপটে বগুড়া সফর স্থগিত প্রধানমন্ত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

উপনির্বাচনের প্রেক্ষাপটে বগুড়ায় ১০ মার্চের জন্য নির্ধারিত প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ সফর স্থগিত করা হয়েছে। নির্বাচনী বিধি মেনে চলার কারণে আপাতত সফর বাতিল রাখা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ মার্চ) জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১০ মার্চের কর্মসূচি স্থগিত থাকছে এবং নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই সঙ্গে ঢাকা-১৭ আসন থেকেও তিনি জয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন।

উপনির্বাচনের জন্য বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি জানান, উপযুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।

এর আগে, ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানিয়েছেন, ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা ছিল।

এ উপনির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—বিএনপি, জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে।

মতামত দিন