জাতীয়
ছবি: সংগৃহীত

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ২৭ এপ্রিল।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী এপ্রিলের শেষ দিকে শুরু হতে যাচ্ছে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশিত নতুন সূচি অনুযায়ী, ২৭ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ধারাবাহিকভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (২ মার্চ) প্রকাশিত সময়সূচিতে জানানো হয়, দেশের আট বিভাগীয় শহর—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত পরীক্ষা চলবে।

সূচি অনুযায়ী পরীক্ষার প্রথম দিন ২৭ এপ্রিল বাংলা ভাষা ও সাহিত্য, সমাজকল্যাণ, পদার্থবিদ্যা, যন্ত্রকৌশল ও পরিসংখ্যান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ এপ্রিল ইংরেজি, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা-পানি ও পরিবেশবিজ্ঞান, হিসাববিজ্ঞান এবং স্থাপত্যকৌশল বিষয়ের পরীক্ষা নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী দিন ২৯ এপ্রিল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সিরামিক ইঞ্জিনিয়ারিং, কৃষি ব্যবসা প্রশাসন/ব্যবস্থাপনা, পশুচিকিৎসাবিজ্ঞান ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রনিকস) বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ৩০ এপ্রিল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা ও কম্পিউটার সায়েন্স বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মে মাসে ৪ মে অর্থনীতি, ফিন্যান্স, কৃষি, কৃষি অর্থনীতি ও তড়িৎ কৌশল; ৫ মে রসায়ন, গলিত রসায়ন, প্রাণ রসায়ন, বনবিদ্যা ও রসায়ন প্রকৌশল বিষয়ের পরীক্ষা হবে। এরপর ৬ মে ফলিত রসায়ন, ফলিত গণিত, প্রাণিবিদ্যা, মেডিকেল সায়েন্স ও পশুপালন বিদ্যা এবং ৭ মে আরবি, ইসলামী শিক্ষা, মার্কেটিং, মৎস্যবিদ্যা ও পুরকৌশল বিষয়ের মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।

পিএসসি জানিয়েছে, পরীক্ষার কেন্দ্র, আসন বিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে কমিশন এবং টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মতামত দিন