রাষ্ট্রপতিকে সংসদ ভাষণ থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি।
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি পাঠানো হয়েছে। এই চিঠি দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবিরের মাধ্যমে।
শাহরিয়ার কবির জানান, রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থানের সময় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন এবং আগের সরকারকে কার্যকর ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কোনো উদ্যোগ নেননি। এছাড়া, তিনি এখনও অনুতপ্ত হয়ে কোনো বিবৃতি দেননি।
চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছে, জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সংসদে ভাষণ প্রদানের অনুমতি না দেওয়ার ব্যবস্থা নিতে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এটি শুধুমাত্র ব্যক্তিগত দাবি নয়, জনগণেরও আকাঙ্ক্ষা।
মতামত দিন