জাতীয়
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যগামী ঢাকার ১০২টি ফ্লাইট বাতিল,ভোগান্তিতে যাত্রীরা।

নিজেস্ব প্রতিবেদক:

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার প্রভাবে নিরাপত্তা ঝুঁকি এড়াতে গত তিন দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও সাধারণ যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার (২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে। তাদের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় বিমান বাংলাদেশ ও অন্যান্য দেশি-বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে।

বিমানবন্দরের হিসাব অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে রয়েছে এমিরেটস এয়ারলাইনস, গালফ এয়ার, ফ্লাইদুবাই, এয়ার অ্যারাবিয়া, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ২৩টি ফ্লাইট।

পরের দিন, ১ মার্চ ৪০টি ফ্লাইট বাতিল করা হয়। তালিকায় জাজিরা এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইনস, গালফ এয়ার, ফ্লাইদুবাই, কাতার এয়ারওয়েজ, সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া, কুয়েত এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অন্তর্ভুক্ত।

আজ ২ মার্চ দুপুর পর্যন্ত ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ তালিকায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, শারজাহ, কুয়েত ও বাংলাদেশি এয়ারলাইন্সের ফ্লাইট অন্তর্ভুক্ত। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাতিলকৃত ফ্লাইটগুলোর বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হবে।

মতামত দিন