জাতীয়
ছবি: সংগৃহীত

আজ জাতীয় পতাকা উত্তোলন দিবস, ইতিহাসের স্মৃতি ও গৌরবের প্রতীক।

নিজেস্ব প্রতিবেদক:

আজ ২ মার্চ বাংলাদেশে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত হচ্ছে। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণের বটতলায় প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।

সেই সময় ডাকসু ভিপি আ স ম আবদুর রব পতাকা উত্তোলন করেছিলেন।

সেই একাত্তরের মার্চে সবুজ ব্যাকগ্রাউন্ডে লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্রে সজ্জিত পতাকা উত্তোলন করা হয়। একই দিনে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং রাতে সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, “জাতীয় পতাকা কেবল কাপড়ের টুকরো নয়, এটি আমাদের জাতির পরিচয় এবং ঐক্যের প্রতীক। দেশের প্রতিটি নাগরিকের জন্য পতাকার ইতিহাস জানা জরুরি।”

দিবসটি উদযাপনে কলাভবন সংলগ্ন বটতলায় পতাকা উত্তোলন অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়েছে।

মতামত দিন