মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে শাহজালাল বিমানবন্দরে ৭৪ ফ্লাইট বাতিল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে বিরাজ করছে অস্থির পরিস্থিতি। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, বিভিন্ন এয়ারলাইন্স তাদের যাত্রীদের নিরাপত্তার কারণে ফ্লাইট বাতিল করেছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে এমিরেটস, গালফ এয়ার, ফ্লাই দুবাই, এয়ার অ্যারাবিয়া, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।
ফ্লাইট বাতিলের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। অনেকের যাত্রা অনিশ্চিত, আবার অনেকেই ফ্লাইটের সঠিক তথ্য পাচ্ছেন না। বিমানবন্দর কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে বাতিল হওয়া ফ্লাইটগুলো পুনরায় চালু হবে।

মতামত দিন