জাতীয়
ছবি: সংগৃহীত

৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের পাঁচটি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা পরবর্তী পদায়নের জন্য মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, পদ পরিবর্তনের এই সিদ্ধান্ত জনস্বার্থে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

যেসব কর্মকর্তাদের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে তারা হলেন— গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, নেত্রকোণার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ কর্মকর্তা আগামীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী নতুন দায়িত্বে নিয়োগ পাবেন।

মতামত দিন