ড.ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ।
সদ্য দায়িত্ব শেষ করা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর মনোনীত একটি প্রতিনিধি দল।
শনিবার বিকেল তিনটার দিকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ‘যমুনা’ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।
সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দায়িত্ব পালনকালীন বিভিন্ন বিষয় নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

মতামত দিন