ঈদুল ফিতরের জন্য দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা।
নিজেস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতরের পূর্বে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি আগামী ৩ মার্চ থেকে শুরু হবে। যাত্রীরা ওইদিন থেকে ১২ মার্চ পর্যন্ত যেকোনো দিনের জন্য টিকিট কিনতে পারবেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলিতে অনুষ্ঠিত বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় বলা হয়, অগ্রিম টিকিট বিক্রি একযোগে কাউন্টার ও অনলাইনের মাধ্যমে করা হবে।
অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা পছন্দসই বাস এবং আসন নির্বাচন করে টিকিট ক্রয় করতে পারবেন।

মতামত দিন