গোপালগঞ্জ-১ এর সংসদ সদস্যের সঙ্গে লাইভ নিউজ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ।
নিজেস্ব প্রতিবেদক:
২৭ ফেব্রুয়ারি গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সেলিমুজ্জামান সেলিম-এর আমন্ত্রণে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন Live News-এর সম্পাদক ও প্রকাশক এম সুজন হোসাইন।
সাক্ষাৎকালে গোপালগঞ্জে সাংবাদিকদের জন্য নিরাপদ ও নির্ভয়ে সংবাদ পরিবেশনের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর সংঘটিত বিভিন্ন হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় ভবিষ্যতে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিতে বিশেষ আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন সম্পাদক এম সুজন হোসাইন। এ বিষয়ে সংসদে কথা বলার আশ্বাস দেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
এছাড়া দেশের গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, অনলাইনভিত্তিক ভুয়া সাংবাদিকতা প্রতিরোধ এবং প্রতিষ্ঠিত গণমাধ্যমের নাম-সদৃশ ভুয়া পেজ খুলে অপপ্রচার চালানোর প্রবণতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতামত দিন