পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ শুরু, বিজ্ঞপ্তি প্রকাশিত।
দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে পুলিশ বাহিনীতে বড় পরিসরে জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১০ হাজার কনস্টেবল নিয়োগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বাংলাদেশ পুলিশ।
এর আগে একই দিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখতে পুলিশ বাহিনীর সদস্যসংখ্যা বৃদ্ধি এখন সরকারের অগ্রাধিকারমূলক সিদ্ধান্তের অংশ। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরপরই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, পুরো নিয়োগ কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে। পাশাপাশি শূন্য থাকা ১৮০টি পুলিশ সার্জেন্ট পদেও দ্রুত নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে।
আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
শারীরিক মানদণ্ড
পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। উচ্চতা ও বয়স অনুযায়ী ওজন গ্রহণযোগ্য মাত্রায় থাকতে হবে। এছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ হওয়া বাধ্যতামূলক।
মতামত দিন