শনিবার মেরামত কাজের জন্য ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়।
বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা ছাঁটাইয়ের কাজের কারণে সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ–১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে স্থগিত থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:
লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন ঘোপাশাল, কাকুয়ারপাড় ও ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ১১ কেভি ফিডারের বিভিন্ন এলাকা এর আওতায় পড়বে। এর মধ্যে রয়েছে— ওসমানী বিমানবন্দরের আবাসিক জোন, সিলেট ক্লাব এলাকা, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, বড়শালা বাজার সংলগ্ন অংশ, পর্যটন এলাকা, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, লালবাগ, পীরেরগাঁও, সালুটিকর ঘাটসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা।
কাজ চলাকালে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে বিউবো।

মতামত দিন