জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে হঠাৎ এ কম্পনে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩।

সংস্থাটির তথ্য অনুযায়ী, কম্পনের কেন্দ্রস্থল ছিল খুলনা শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা জেলার প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকায়। ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

ঢাকা ছাড়াও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়। পাশাপাশি ভারতের সীমান্তবর্তী কিছু এলাকাতেও ভূমিকম্পের প্রভাব টের পাওয়া গেছে বলে জানা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন