জাতীয়
ছবি: সংগৃহীত

পুলিশের পোশাক বদলের সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

পুলিশের ইউনিফর্ম পরিবর্তন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, পুলিশের জনবল বাড়ানোর প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন মিললে দ্রুত ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের উদ্যোগও নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী রাখতে জেলা ও উপজেলা পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী কাজ করার তাগিদ দেওয়া হয়েছে।

এ ছাড়া পুলিশ সার্জেন্টের শূন্য থাকা ১৮০টি পদ দ্রুত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই প্রয়োজনীয় পরীক্ষা শেষে এসব পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মতামত দিন