রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ।
সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনর কিছু মন্তব্যের কারণে তাকে অপসারণের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগ, তিনি জুলাইকে অসম্মান করেছেন এবং তার বক্তব্য শপথ ও সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার সংসদ সচিবালয় ও আইন সচিবকে নোটিশ প্রেরণ করেন। নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতির শপথ ভঙ্গ এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে নতুন রাষ্ট্রপতি নিয়োগের ব্যবস্থা করা প্রয়োজন।
আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার নোটিশে আরও উল্লেখ করেছেন, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এই নোটিশের মাধ্যমে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি জানানো হয়েছে।
মতামত দিন