জাতীয়
ছবি: সংগৃহীত

কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন অনুমোদন।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি হাইকোর্টে দায়ের করা এক মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ জামিনের আদেশ দেন।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে বদি গ্রেপ্তার হন। তাকে কক্সবাজারের টেকনাফে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।

আবদুর রহমান বদি পূর্বে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির কারণে সাজাপ্রাপ্ত হওয়ার পর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে তার পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে দল মনোনয়ন দেয়। তিনি দু’দফায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে আবদুর রহমান বদির নাম মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ আছে। তালিকায় ‘মাদকের গডফাদার’ হিসেবে বদির চার ভাইসহ তার পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।

মতামত দিন