জাতীয়
ছবি: সংগৃহীত

মেট্রোরেলে ভিডিও ধারণে নিষেধাজ্ঞা, অনুমতি ছাড়া শুটিং ও লাইভ স্ট্রিমিং বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার মেট্রোরেল স্টেশন এবং ট্রেনের ভেতরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের ভিডিও বা কনটেন্ট তৈরির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ডিএমটিসিএল এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্টেশন, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বহির্গমন পথ এবং ট্রেনের অভ্যন্তরে যেকোনো ভিডিও, লাইভ স্ট্রিম বা ফটোগ্রাফি শুধুমাত্র পূর্বানুমতি নিয়ে করা যাবে।

বিশেষভাবে ইউটিউব, অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য শর্ট ভিডিও তৈরি বা বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং করতে হলে অনুমতি বাধ্যতামূলক। কর্তৃপক্ষ সতর্ক করে জানায়, অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম করলে প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমটিসিএল আরও জানিয়েছে, বাণিজ্যিক শুটিং বা ফটোগ্রাফি করতে হলে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করে আগে আবেদন করতে হবে এবং অনুমতি নিতে হবে।

সূত্রের মতে, এই পদক্ষেপ মূলত যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে।

মতামত দিন