দায়িত্ব গ্রহণের পরপরই প্রথম বিদেশ সফরে ঢাকার ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
ঢাকার দায়িত্ব গ্রহণের পরপরই বিদেশে যাত্রা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সফরের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন।
মন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ওআইসি–র বিশেষ বৈঠকে অংশ নেওয়া। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় ওআইসি সাধারণ সচিবালয়ে অনুষ্ঠিত হবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওপেন-এন্ডেড এক্সিকিউটিভ কমিটির জরুরি বৈঠক, যেখানে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ, বিশেষ করে দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও সংযুক্তকরণ নিয়ে আলোচনা হবে।
ওআইসি জানিয়েছে, বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান সমন্বয় এবং ইসরায়েলের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া ও সম্ভাব্য কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। সম্প্রতি ইসরায়েল কিছু জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে ঘোষণা করেছে, যা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের রাজনৈতিক ও জনসংখ্যাগত অবস্থান পরিবর্তনের প্রচেষ্টার অংশ হিসেবে ধরা হচ্ছে।

মতামত দিন