জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের অগ্রিম ট্রেন টিকিট বিক্রির জন্য বিশেষ নির্দেশনা জারি।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতরের জন্য বাংলাদেশ রেলওয়ে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন নিয়ম ঘোষণা করেছে। একজন যাত্রী একবারে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন এবং এই টিকিট রিফান্ডযোগ্য নয়।

যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে, তবে উচ্চ শ্রেণির জন্য এটি প্রযোজ্য হবে না। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না।

রেলওয়ে জানিয়েছে, ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে ডিভিশনাল ও জোনাল পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হবে। গুরুত্বপূর্ণ স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা মোতায়েন থাকবে। ব্রিজ ও সিগন্যালিং ব্যবস্থার নজরদারি করা হবে এবং জরুরি প্রয়োজনে রিলিফ ট্রেন প্রস্তুত রাখা হবে।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, জয়দেবপুর, বিমানবন্দরসহ বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে টিকিটবিহীন যাত্রী ও নাশকতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া টিকিট বিক্রির নামে ফেসবুক বা অন্য কোনো অনলাইন ভুয়া অফারের বিষয়ে যাত্রীদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

মতামত দিন