বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি নিযুক্ত হলেন আলী হোসেন ফকির।
নিজেস্ব প্রতিবেদক:
সরকার মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে। বর্তমানে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেনc
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য প্রকাশ করা হয়েছে।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তার জন্ম ও শৈশব বাগেরহাট জেলায়।
মতামত দিন