জাতীয়
ছবি: সংগৃহীত

১০ মার্চ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের ১৪টি উপজেলায় আগামী ১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। প্রতিটি উপজেলায় একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের সব পরিবার প্রথম পর্যায়ে এই সুবিধা পাবেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উচ্চপর্যায়ের বৈঠকে এ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কর্মসূচি কার্যক্রমের দিকনির্দেশনা দেওয়া হয়।

বৈঠক শেষে নারী ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, প্রাথমিক পর্যায়ে প্রত্যেক পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে অনুদান প্রদান করা হবে।

ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করার আগাম প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্য আবেদনকারীদের নিম্নলিখিত কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে—

১. জাতীয় পরিচয়পত্র (NID)
২. পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৩. সচল মোবাইল নম্বর

পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি।

মতামত দিন