সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা জারি।
মন্ত্রিপরিষদ বিভাগ সব সরকারি ও আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসে উপস্থিতি ও প্রস্থানের সময়নির্ধারণে নতুন নির্দেশনা জারি করেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সব বিভাগকে চিঠি পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সমস্ত প্রতিষ্ঠানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অধীন দপ্তর/সংস্থাগুলোর কর্মকর্তাদের নির্দেশনা দেয়ার জন্য অনুরোধ করেছে।
চিঠিতে আরও বলা হয়েছে, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে অফিস ত্যাগ করার পূর্ব অনুমতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে গ্রহণ করবেন।
মতামত দিন