জাতীয়
ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা।

নিজেস্ব প্রতিবেদক:

দুর্নীতির অনুসন্ধান চলমান থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়–এর সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তারা হলেন অধ্যাপক হারুন-অর-রশীদ ও অধ্যাপক মো. মশিউর রহমান

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

আবেদনে দুর্নীতি দমন কমিশন জানায়, দুই সাবেক ভিসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন সদস্যের একটি অনুসন্ধান টিম কাজ করছে। তদন্ত চলাকালে তারা বিদেশে চলে যেতে পারেন—এমন আশঙ্কার তথ্য পাওয়ায় দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়। আদালত তা মঞ্জুর করেন।

অধ্যাপক হারুন-অর-রশীদ ২০১৩ সালের ৬ মার্চ প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। চার বছর পর ২০১৭ সালে পুনরায় একই পদে নিয়োগ পান। পরে ২০২১ সালে তার স্থলাভিষিক্ত হন অধ্যাপক মো. মশিউর রহমান, যিনি ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানা গেছে।

মতামত দিন