জাতীয়
ছবি: সংগৃহীত

৪ ধরনের শিক্ষার্থীদের ভাতা দেবে সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদ এবং মেধাবী ক্রীড়া শিক্ষার্থীদের জন্য অর্থনৈতিক সহায়তা প্রদান করতে যাচ্ছে। মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন ২০২৫–২৬ অর্থবছরের জন্য ‘জাতীয় ক্রীড়া ভাতা’ এবং ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ বিতরণের জন্য আবেদন আহ্বান করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে ক্রীড়া খাতে অসচ্ছল ও অসমর্থ ক্রীড়াবিদদের পাশাপাশি পরিবারের সদস্যদের সহায়তা করা হবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদানের মাধ্যমে তাদের প্রশিক্ষণ ও শিক্ষাজীবনকে সমর্থন করা হবে।

আগ্রহী ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা আগামী ৭ মার্চ রাত ১১:৫৯ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন শেষে আবেদন দাখিল করা যাবে।

প্রধান আবেদন লিংকগুলো হলো:

  • জাতীয় ক্রীড়া ভাতা: sports-allowance.online.info.bd

  • ক্রীড়া শিক্ষা বৃত্তি: sports-edu.online.info.bd

মতামত দিন